দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। তাদের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একাধিক দল কাজ করছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এমএস/